সাম্প্রতিক সংযোজন
হারিয়ে যাওয়া দিনগুলি মোর » নয়
রাজি তো হয়ে গেলাম ধীরেনবাবুর কথায়। তখন কি জানতাম এই ‘দৃষ্টিদান’ ছবিকে উপলক্ষ্য করেই আমার জীবনেও আরম্ভ হয়ে যাবে আর একটা অধ্যায়! আজ সেই কথাই বলবো আমার পাঠকদের কাছে। অবশ্য এই ছবি থেকেই আমি বিখ্যাতContinue Reading
হারিয়ে যাওয়া দিনগুলি মোর » আট
গৌরী তো বলে গেল সে আসছে। কিন্তু সে ‘আসার’ অর্থ কী? কী করে কথা বলবে? কেমন করে আরম্ভ করবো কথা? কেমন করে আমার ফিল্মে নামার কথাটা পাড়বো? আবার ফিল্মে নামার কথা শুনে যদি ‘না’ বলে?Continue Reading
হারিয়ে যাওয়া দিনগুলি মোর » সাত
গণেশদার মুখ থেকেই জানতে পারলাম, ‘মায়াডোর’ ছবিতে আমার কাজ স্রেফ বর সেজে বসে থাকা। ওদিকে পান্না সাজবেন কনে। আমার স্যুটিং একদিনেই শেষ। তখনই মাথার মধ্যে খেলে গেল সন্ন্যাসীর কথা। আমি না বড়ো অভিনেতা হব? কিন্তুContinue Reading
হারিয়ে যাওয়া দিনগুলি মোর » ছয়
সময় সময় মানুষের জীবনে এমন সব ঘটনা ঘটে, যা উত্তরকালে ভাবলেও বিস্ময়ের উদয় হয়। অথচ, তাকে ভোলাও যায় না। কারণ, ভুলতে গেলে ভুলতে হয় জীবনের কয়েকটি চরম মুহূর্ত। এই চরম মুহূর্ত বলতে আমি এই মানেContinue Reading
হারিয়ে যাওয়া দিনগুলি মোর » পাঁচ
নাঃ, দিন আমার কাটবে না। মেয়েটাই আমাকে পাগল করবে। কেবলই তার চিন্তা। অফিসে যাই, কাজ করতে করতে কেবল মনে পড়ে সেই মুখখানা। অফিস থেকে বাড়ি ফিরে দরজার কাছে বসে থাকি, যদি সে অন্নপূর্ণার সঙ্গে দেখাContinue Reading
হারিয়ে যাওয়া দিনগুলি মোর » চার
একটা কথা বলতে ভুলে গেছি। ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেবার পর হঠাৎ মনে হল সামনে দীর্ঘ তিনমাস ছুটি, কী করা যায় এখন? তাছাড়া কলকাতা তখন বেশ ফাঁকা। আড্ডা মারবার লোকও খুঁজে পাওয়া শক্ত। আগেই বলেছি সেটা ছিলContinue Reading
হারিয়ে যাওয়া দিনগুলি মোর » তিন
অনেকে আমাকে আর সম্পাদকমশাইকে চিঠি দিয়েছেন। তাঁরা আমার পূর্বোক্ত কাহিনির মধ্যে রোম্যান্টিক ঘটনা পাননি বলে অভিযোগ জানিয়েছেন। পর্দার ওপরে আমাকে তাঁরা দেখেছেন নানারকম রোম্যান্টিক চরিত্রে অভিনয় করতে। কিন্তু তেমন রোম্যান্সের সন্ধান আমি পাই কোথায়? তাওContinue Reading
হারিয়ে যাওয়া দিনগুলি মোর » দুই
আত্মজীবনী লিখতে যাওয়া ভারী বিপদ। অনেক কথা ভিড় করে আসে মাথায়। সেগুলোকে বেছে বেছে, একের পর এক, পাঠকের সামনে উপস্থিত করতে হবে। তার মধ্যে কাহিনিকারকে আগে ভেবে নিতে হয়, কোনটা আগে কোনটা পরে। যেন নাContinue Reading
হারিয়ে যাওয়া দিনগুলি মোর » এক
দ্বিজেন্দ্রলালের দিলদার এক জায়গায় বলেছেন— “আমি পারিষদ, দার্শনিকের পদে এখনও উন্নীত হইনি। তবে ঘাস খেতে খেতে মুখ তুলে চাওয়ার নাম যদি দর্শন হয় তাহলে আমি দার্শনিক।” ঠিক তেমনি, আমিও অভিনেতা। অভিনয়ই আমার জীবন। সাহিত্যিক আমিContinue Reading
হারিয়ে যাওয়া দিনগুলি মোর » হারিয়ে যাওয়া দিনগুলি মোর
মহানায়ক উত্তমকুমার চট্টোপাধ্যায়ের স্মৃতিকথা ‘হারিয়ে যাওয়া দিনগুলি মোর’। গ্রন্থটি সম্পাদনা করেছেন অভীক চট্টোপাধ্যায়। গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় জানুয়ারি ২০১৩; প্রকাশক স্বাতী রায়চৌধুরী; সপ্তর্ষি প্রকাশন; প্রচ্ছদ এঁকেছেন সৌরীশ মিত্র। একই বছর ফেব্রুয়ারিতে বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিতContinue Reading
ঐতিহাসিক কাহিনী সমগ্র » চন্দন-মূর্তি
১ বৌদ্ধ ভিক্ষু বলিতে যে-চিত্রটি আমাদের মনে উদয় হয়, একালের সাধারণ বাঙালীর চেহারার সঙ্গে সে-চিত্রের মোটেই মিল নাই। অথচ, যাঁহার কথা আজ লিখিতে বসিয়াছি সেই ভিক্ষু অভিরাম যে কেবল জাতিতে বাঙালী ছিলেন তাহাই নয়, তাঁহারContinue Reading
ঐতিহাসিক কাহিনী সমগ্র » বিষকন্যা
১ যে কালের উপর চিরবিস্মরণের পর্দা পড়িয়া গিয়াছে, সেকাল মিলনোৎকণ্ঠিতা নবযৌবনা নাগরী যখন সন্ধ্যাসমাগমে ভবনশীর্ষে উঠিয়া কেশপ্রসাধনে প্রবৃত্ত হইতেন, তখন তাঁহার স্বর্ণমুকুরে যে উৎফুল্ল-উৎসুক স্মিত-সলজ্জ মুখের প্রতিবিম্ব পড়িত, তাহা এ কালেও আমরা সহজে অনুমান করিতেContinue Reading
ঐতিহাসিক কাহিনী সমগ্র » চুয়াচন্দন
একদিন গ্রীষ্মের শেষভাগে, সূর্য মধ্যাকাশে আরোহণ করিতে তখনও দণ্ড তিন-চার বাকি আছে, এমন সময় নবদ্বীপের স্নানঘাটে এক কৌতুকপ্রদ অভিনয় চলিতেছিল। ভাগীরথীর পূর্বতটে নবদ্বীপ। স্নানের ঘাটও অতি বিস্তৃত— এক গঙ্গাঘাটে লক্ষ লোক স্নান করে। ঘাটের সারিContinue Reading
ঐতিহাসিক কাহিনী সমগ্র » অষ্টম সর্গ
সেদিন সন্ধ্যার আকাশে দ্রুত সঞ্চরমাণ মেঘের দল শিপ্রার বর্ষাস্ফীত বক্ষে ধূমল ছায়া ফেলিয়া চলিয়াছিল। বৃষ্টি পড়িতেছে না বটে, কিন্তু পশ্চিম হইতে খর আর্দ্র বায়ু বহিতেছে— শীঘ্রই বৃষ্টি নামিবে। ছিন্ন ধাবমান মেঘের আড়ালে পঞ্চমীর চন্দ্রকলা মাঝেContinue Reading
ঐতিহাসিক কাহিনী সমগ্র » রুমাহরণ
চক্রায়ুধ ঈশানবর্মা নামক জনৈক নাগরিকের ঘৃণিত জীবন-কাহিনী লিপিবদ্ধ করিয়াছি। দিগ্বিজয়ী চন্দ্রবর্মা পাটলিপুত্রের প্রাসাদভূমির এক প্রান্তে এক অর্ধশুষ্ক কূপমধ্যে তাহাকে নিক্ষেপ করিয়াছিলেন। কূপের মুখ ঘনসন্নিবিষ্ট লৌহজাল দ্বারা আঁটিয়া বন্ধ করিয়া দেওয়া হইয়াছিল। এই কূপের দুর্গন্ধ পঙ্কেContinue Reading
ঐতিহাসিক কাহিনী সমগ্র » বাঘের বাচ্চা
পুণা গ্রাম হইতে প্রায় সাত-আট ক্রোশ দক্ষিণ-পশ্চিম দিকে উপত্যকা হইতে বহু ঊর্ধ্বে গিরিসংকটের ভিতর দিয়া দুইজন সওয়ার নিম্নাভিমুখে অবতরণ করিতেছিল। চারিদিকেই উচ্চনীচ ছোটবড় পাহাড়ের শ্রেণী— যেন কতকগুলা অতিকায় কুম্ভীর পরস্পর ঘেঁষাঘেঁষি হইয়া তাল পাকাইয়া এইContinue Reading
ঊনপঞ্চাশী » স্বদেশী সেপাই
সেদিন রাজনীতির বক্তৃতা শুনতে শুনতে গোটা দুই বেফাঁস কথা পণ্ডিত হৃষীকেশের মুখ থেকে বেরিয়ে পড়েছিল বলে আমাদের রায় বাহাদুর পার্ব্বতী দাদার বড় ছেলেটা আজ তাঁকে এসে পাকড়াও করেছে। আন্দোলনের জোরে ভারত স্বাধীন হবে শুনে কেনContinue Reading
ঊনপঞ্চাশী » ছিরিচরণের ছুঁচো
সেদিন সকালবেলা চা খাবার পর পণ্ডিতজীর একটু খোসমেজাজ দেখে গোপাল দা একবার এগিয়ে দুবার পিছিয়ে, শেষে একটু গলা খেঁকারি দিয়ে দুঃসাহসে ভর করে জিজ্ঞেস করলেন— “আচ্ছা পণ্ডিতজী, যদি রাগ না করেন, ত একটা কথা জিজ্ঞাসাContinue Reading
ঊনপঞ্চাশী » ভবপারের নৌকা
গোপাল দাদার গুরুঠাকুর এসেছেন শুনে পণ্ডিত হৃষীকেশের হঠাৎ কি রকম ভক্তির উদ্রেক হোলো; তিনি তাড়াতাড়ি কোঁচার খুঁট গায়ে দিয়েই এই শীতকালের সন্ধ্যেবেলা গুরুজীকে দর্শন করতে বেরিয়ে পড়লেন। আমি ভাবলুম— হবেও বা, পণ্ডিতজীর বয়স ত প্রায়Continue Reading
ঊনপঞ্চাশী » কলের ওস্তাদী
আমাদের পাড়ায় যদু পোদ্দারের ভাইপো মার্কিন মুল্লুক থেকে কলকারখানা গড়বার ওস্তাদ হ’য়ে ফিরে এসেছে—এই কথা শোনা অবধি আমাদের শিরোমণি মশায়ের নাতিটির মুখে আর হাসি ধরে না! ছেলেটা আমার ভারি ন্যাওটো; সুবিধা পেলেই তালটা, বেলটা, কলাটা,Continue Reading






