সাম্প্রতিক সংযোজন
চোখের চাতক » কাঁদিতে এসেছি আপনারে লয়ে
২ জয়জয়ন্তী–একতালা কাঁদিতে এসেছি আপনারে লয়ে কাঁদাতে আসিনি হে প্রিয় তোমারে। এ মম আঁখি-জল আমারি নয়নের ঝরিবে না এ জল তোমার দুয়ারে॥ ভাল যদি বাসি একাকী বাসিব, বিরহ-পাথারে একাকী ভাসিব। কভু যদি ভুলে আসি তবContinue Reading
চোখের চাতক » আমার কোন কূলে আজ ভিড়ল তরী
১ খাম্বাজ-পিলু–দাদরা আমার কোন কূলে আজ ভিড়ল তরী এ কোন্ সোনার গাঁয়। আমার ভাটির তরী আবার কেন উজান যেতে চায়॥ আমার দুঃখেরে কাণ্ডারী করি আমি ভাসিয়েছিলাম ভাঙা তরী, তুমি ডাক দিলে কে স্বপনপরী নয়ন-ইশারায়॥ আমারContinue Reading
চোখের চাতক » চোখের চাতক
‘চোখের চাতক’ প্রথম সংস্করণ প্রকাশিত হয় ১৩৩৬ বঙ্গাব্দের অগ্রহায়ণ মুতাবিক ১৯২৯ খ্রিস্টাব্দের ডিসেম্বরে। প্রকাশক শ্রীগোপালদাস মজুমদার; ডি. এম. লাইব্রেরি, ৬১ কর্ণওয়ালিশ ষ্ট্রীট, কলিকাতা। মুদ্রাকর শ্রীসতীশচন্দ্র রায়, সুধা প্রেস, ১৯৮/১ কর্ণওয়ালিশ ষ্ট্রীট, কলিকাতা। পৃষ্ঠা সংখ্যা ৪+৭৮;Continue Reading
সন্ধ্যা » না–আসা দিনের কবির প্রতি
জবা-কুসুম-সংকাশ রাঙা অরুণ রবি তোমরা উঠিছ; না-আসা দিনের তোমরা কবি। যে-রাঙা প্রভাত দেখিবার আশে আমরা জাগি তোমরা জাগিছ দলে দলে পাখি তারই-র লাগি। স্তব-গান গাই আমি তোমাদেরই আসার আশে, তোমরা উদিবে আমার রচিত নীল আকাশে।Continue Reading
সন্ধ্যা » তর্পণ
(স্বর্গীয় দেশবন্ধুর চতুর্থ বার্ষিক শ্রাদ্ধ উপলক্ষে) − আজিও তেমনি করি আষাঢ়ের মেঘ ঘনায়ে এসেছে ভারত-ভাগ্য ভরি। আকাশ ভাঙিয়া তেমনই বাদল ঝরে সারা দিনমান, দিন না ফুরাতে দিনের সূর্য মেঘে হল অবসান! আকাশে খুঁজিছে বিজলি প্রদীপ,Continue Reading
সন্ধ্যা » দাড়ি-বিলাপ
হে আমার দাড়ি! একাদশ বর্ষ পরে গেলে আজি ছাড়ি আমারে কাঙাল করি, শূন্য করি বুক! শূন্য এ চোয়াল আজি শূন্য এ চিবুক! তোমার বিরহে বন্ধু, তোমার প্রেয়সী ঝুরিছে শ্যামলী গুম্ফ ওষ্ঠকূলে বসি! কপোল কপাল ঠুকিContinue Reading
সন্ধ্যা » পাথেয়
দরদ দিয়ে দেখল না কেউ যাদের জীবন যাদের হিয়া, তাদের তরে ঝড়ের রথে আয় রে পাগল দরদিয়া। শূণ্য তোদের ঝোলা-ঝুলি, তারই তোরা দর্প নিয়ে দর্পীদের ওই প্রাসাদ-চূড়ে রক্ত-নিশান যা টাঙিয়ে। মৃত্যু তোদের হাতের মুঠায়, সেইContinue Reading
সন্ধ্যা » অন্ধ স্বদেশ-দেবতা
ফাঁসির রশ্মি ধরি আসিছে অন্ধ স্বদেশ-দেবতা, পলে পলে অনুসরি মৃত্যু-গহন-যাত্রীদলের লাল পদাঙ্ক-রেখা। যুগযুগান্ত-নির্জিত-ভালে নীল কলঙ্ক-লেখা! নীরন্ধ্র মেঘে অন্ধ আকাশ, অন্ধ তিমির রাতি, কুহেলি-অন্ধ দিগন্তিকার হস্তে নিভেছে বাতি,− চলে পথহারা অন্ধ দেবতা ধীরে ধীরে এরি মাঝে,Continue Reading
সন্ধ্যা » শরৎচন্দ্র
(চণ্ডবৃষ্টি-প্রপাত ছন্দ) নব ঋত্বিক নবযুগের! নমস্কার! নমস্কার! আলোকে তোমার পেনু আভাস নওরোজের নব উষার! তুমি গো বেদনা-সুন্দরের দর্দ্-ই-দিল্, নীল মানিক, তোমার তিক্ত কণ্ঠে গো ধ্বনিল সাম বেদনা-ঋক। হে উদীচী উষা চির-রাতের, নরলোকের হে নারায়ণ! মানুষContinue Reading
সন্ধ্যা » নিশীথ অন্ধকারে
(গান) এ কী বেদনার উঠিয়াছে ঢেউ দূর সিন্ধুর পারে, নিশীথ-অন্ধকারে। পুরবের রবি ডুবিল গভীর বাদল-অশ্রু-ধারে, নিশীথ-অন্ধকারে॥ ঘিরিয়াছে দিক ঘন ঘোর মেঘে, পুবালি বাতাস বহিতেছে বেগে, বন্দিনি মাতা একাকিনী জেগে কাঁদিতেছে কারাগারে, শিয়রের দীপ যত সেContinue Reading
সন্ধ্যা » সুরের দুলাল
পাকা ধানের গন্ধ-বিধুর হেমন্তের এই দিন-শেষে, সুরের দুলাল, আসলে ফিরে দিগ্বিজয়ীর বর-বেশে! আজও মালা হয়নি গাঁথা হয়নি আজও গান-রচন, কুহেলিকার পর্দা-ঢাকা আজও ফুলের সিংহাসন। অলস বেলায় হেলাফেলায় ঝিমায় রূপের রংমহল, হয়নিকো সাজ রূপকুমারীর, নিদ টুটেছেContinue Reading
সন্ধ্যা » বাংলার ‘আজীজ’
পোহয়নি রাত, আজান তখনও দেয়নি মুয়াজ্জিন, মুসলমানের রাত্রি তখন আর-সকলের দিন। অঘোর ঘুমে ঘুমায় যখন বঙ্গ-মুসলমান, সবার আগে জাগলে তুমি গাইলে জাগার গান! ফজর বেলার নজর ওগো উঠলে মিনার পর, ঘুম-টুটানো আজান দিলে – ‘আল্লাহো আকবর!’ কোরানContinue Reading
সন্ধ্যা » রীফ-সর্দার
তোমারে আমরা ভুলেছি আজ, হে নবযুগের নেপোলিয়ন, কোন সাগরের কোন সে পার নিবু-নিবু আজ তব জীবন। তোমার পরশে হল মলিন কোন সে দ্বীপের দীপালি-রাত, বন্দিছে পদ সিন্ধুজল, ঊর্ধ্বে শ্বসিছে ঝঞ্ঝাবাত। তব অপমানে, বন্দি-রাজ, লজ্জিত সারাContinue Reading
সন্ধ্যা » বাজল কি রে ভোরের সানাই
বাজ্ল কি রে ভোরের সানাই নিঁদ্-মহলার আঁধার-পুরে শুন্ছি আজান গগন-তলে আঁধার-রাতের মিনার-চূড়ে॥ সরাই-খানার্ যাত্রীরা কি ‘বন্ধু জাগো’ উঠ্ল হাঁকি’? নীড় ছেড়ে ঐ প্রভাত-পাখি গুলিস্তানে চল্ল উড়ে’॥ তীর্থ-পথিক্ দেশ-বিদেশের আর্ফাতে আজ জুট্ল কি ফের, ‘লা শরীকContinue Reading
সন্ধ্যা » চল চল চল
চল্ চল্ চল্! ঊর্ধ্ব-গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী-তল, অরুণ প্রাতের তরুণ দল, চল্ রে চল্ রে চল্। চল্ চল্ চল্॥
উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাব তিমির রাত, বাধার বিন্ধ্যাচল।Continue Reading
সন্ধ্যা » তরুণের গান
যে দুর্দিনের নেমেছে বাদল তাহারি বজ্র শিরে ধরি ঝড়ের বন্ধু, আঁধার নিশীথে ভাসায়েছি মোরা ভাঙা তরী॥ মোদের পথের ইঙ্গিত ঝলে বাঁকা বিদ্যুতে কালো মেঘে, মরু-পথে জাগে নব অঙ্কুর মোদের চলার ছোঁয়া লেগে, মোদের মন্ত্রে গোরস্থানেরContinue Reading
সন্ধ্যা » যৌবন জল তরঙ্গ
এই যৌবনজলতরঙ্গ রোধিবি কি দিয়া বালির বাঁধ? কে রোধিবি এই জোয়ারের টান গগনে যখন উঠেছে চাঁদ? যে সিন্ধু-জলে ডাকিয়াছে বান–তাহারি তরে এ চন্দ্রোদয়, বাঁধ বেঁধে থির আছে নালা ডোবা, চাঁদের উদয় তাদের নয়! যে বানContinue Reading
সন্ধ্যা » যৌবন
−ওরে ও শীর্ণা নদী, দু-তীরে নিরাশা-বালুচর লয়ে জাগিবি কি নিরবধি? নব-যৌবনজলতরঙ্গ-জোয়ারে কি দুলিবি না? নাচিবে জোয়ারে পদ্মা গঙ্গা, তুই রবি চির-ক্ষীণা? ভরা ভাদরের বরিষন এসে বারে বারে তোর কূলে জানাবে রে তোরে সজল মিনতি, তুইContinue Reading
সন্ধ্যা » জীবন
জাগরণের লাগল ছোঁয়াচ মাঠে মাঠে তেপান্তরে, এমন বাদল ব্যর্থ হবে তন্দ্রাকাতর কাহার ঘরে? তড়িৎ ত্বরা দেয় ইশারা, বজ্র হেঁকে যায় দরজায়, জাগে আকাশ, জাগে ধরা−ধরার মানুষ কে সে ঘুমায়? মাটির নীচে পায়ের তলায় সেদিন যারাContinue Reading
সন্ধ্যা » জাগরণ
জেগে যারা ঘুমিয়ে আছে তাদের দ্বারে আসি ওরে পাগল, আর কতদিন বাজাবি তোর বাঁশি! ঘুমায় যারা মখমলের ঐ কোমল শয়ন পাতি অনেক আগেই ভোর হয়েছে তাদের দুখের রাতি। আরাম-সুখের নিদ্রা তাদের; তোর এ জাগার গানContinue Reading


