Apologies, but no entries were found.
ষোড়শী নাটকটি লিখিত হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘দেনা-পাওনা’র কাহিনী অবলম্বনে। ‘দেনা-পাওনা’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় মাসিক ‘ভারতবর্ষ’ পত্রিকার ১৩২৭ বঙ্গাব্দের আষাঢ় থেকে আশ্বিন, পৌষ ও চৈত্র, ১৩২৮ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ, শ্রাবণ, কার্তিক ও চৈত্র, ১৩২৯ বঙ্গাব্দের বৈশাখ, আষাঢ় ও শ্রাবণ সংখ্যায়। ১৩৩০ বঙ্গাব্দের ভাদ্র মাসে (১৪ই আগস্ট, ১৯২৩) প্রথম পুস্তকাকারে প্রকাশিত হয়। ‘ষোড়শী’ প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৩ই আগস্ট, ১৯২৭ খৃষ্টাব্দে (শ্রাবণ, ১৩৩৪ বঙ্গাব্দ)। প্রচলিত শরৎ রচনাবলীগুলোতে ‘ষোড়শী’ নাটকটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা হিসেবে গৃহিত হলেও এর প্রকৃত রচয়িতা শিবরাম চক্রব্রর্তী।
