Apologies, but no entries were found.
‘বড়দিদি’ ১৩১৪ সালের বৈশাখ থেকে আষাঢ় সংখ্যা পর্যন্ত সরলা দেবী সম্পাদিত ‘ভারতী’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। প্রথম দুই সংখ্যায় লেখকের নাম মুদ্রিত হয়নি। ১৩২০ সালে (৩০শে সেপ্টেম্বর, ১৯১৩ খৃষ্টাব্দ) পুস্তকাকারে প্রকাশিত হয়। এইটি শরৎচন্দ্রের মুদ্রিত পুস্তকগুলির মধ্যে প্রথম। প্রকাশ করেন ‘যমুনা’ সম্পাদক ফণীন্দ্রপাল। ২০ জানুয়ারি ১৯২০ খৃষ্টাব্দে ‘শরৎচন্দ্রের গ্রন্থাবলী’র দ্বিতীয় খণ্ডের অন্তর্ভূক্ত হয়ে প্রকাশিত হয়। প্রথম নাম ছিল ‘শিশু’—পরে ‘বড়দিদি’ নামে পরিবর্তন করা হয়।
