Apologies, but no entries were found.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস পল্লী-সমাজের প্রথম নয়টি পরিচ্ছেদ ১৩২২ বঙ্গাব্দের আশ্বিন, অগ্রহায়ণ ও পৌষ সংখ্যা ‘ভারতবর্ষ’ মাসিক পত্রিকায় প্রকাশিত হয়। এই নয়টি পরিচ্ছেদে উপন্যাসটি শেষ করার কথা ভাবলেও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরে আরো দশটি পরিচ্ছেদ রচনা করেন। ১৩২২ বঙ্গাব্দের মাঘ মাসে (১৯১৬ খ্রিস্টাব্দের ১৫ই জানুয়ারি) ভারতবর্ষ পত্রিকার মালিক গুরুদাস চট্টোপাধ্যায় অ্যাণ্ড সন্স এই উনিশটি পরিচ্ছেদ পুস্তকাকারে প্রকাশ করেন।
১৩৫৫ বঙ্গাব্দের শ্রাবণ মাসে (৪ঠা আগস্ট, ১৯৩৮) পল্লী-সমাজের নাট্যরূপ ‘রমা’ প্রকাশিত হয়। এবং ঊনিশে শ্রাবণ, শনিবার, আর্ট থিয়েটার কর্তৃক স্টার রঙ্গমঞ্চে সর্বপ্রথম অভিনীত হয়।
